তাজা খবর
বিজ্ঞাপন

মতলব দক্ষিণে ৪ দিন নিখোঁজের পর ১০৫ বছরের বৃদ্ধার ম/র/দে/হ উদ্ধার।

Desk Editor ১৭ দিন আগে | ০৭:১১ PM

মতলব দক্ষিণে ৪ দিন নিখোঁজের পর ১০৫ বছরের বৃদ্ধার ম/র/দে/হ উদ্ধার।

 

মোঃ নাজমুল হক, মতলব চাঁদপুর প্রতিনিধি :

 

 

বিজ্ঞাপন

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর ধনাগোদা নদীর পূর্ব পাড়ে একটি ফসলি জমির পানিতে ভেসে থাকাবস্থায় রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টার দিকে মতলব পৌর শহরের উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পার্শ্বে ফসলি জমি থেকে মর-দেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

 

নি-হত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ির ময়লা পানি ফেলতে গেলে আশপাশে দুর্গন্ধ অনুভব করে।৷ পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির পাশের ফসলি উপর একটি মর-দেহ ভেসে থাকতে দেখে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন দৌড়ে আসে এবং স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মর-দেহটি উদ্ধার করে। প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ১৬ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বিজ্ঞাপন

 

নি-হতের ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চারদিন ধরে আমরা মাকে খুঁজছিলাম। আমার মায়ের জন্য পৌর এলাকসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এ পূর্বে বেশ কয়েকবার আমার মা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।

 

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর-দেহ উদ্ধার করা হয়েছে।মর-দেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ