মনোহরদীতে আদালতের রায়ে ৫০.৫৭ শতাংশ জমি বাদীকে দখল বুঝিয়ে দিয়েছে, এসিল্যান্ড সজীব মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের রায়ের আলোকে ৫০.৫৭ শতাংশ জমি বাদী পক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) মনোহরদী উপজেলার চন্ডীতলা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৯টি দাগের ৫০.৫৭ শতাংশ ভূমি বাদী-বিবাদী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাদী পক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়।
অভিযান-টি পরিচালনা করেন মো. সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোহরদী থানা পুলিশ সহযোগিতা করে।