তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে মু”খো”মু”খি দুই বাসের প্রা”ণ”ঘা”তী সং”ঘ”র্ষ নি-হত ৩, আশঙ্কাজনক ১০

 

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহ-তারাকান্দা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি ভয়াবহ সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নি-হত হয়েছেন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

ময়মনসিংহ-তারাকান্দা মহাসড়কের আলালপুর নামক স্থানে এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১১৫৯) এবং হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-১১০৭) মধ্যে এ সংঘ-র্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাকবলিত বাস দুটিকে উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ