মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
ডেস্ক রিপোর্ট :
অদ্য ০৮ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী ০৯ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আগমন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। এ সময় তিনি নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি নিরাপত্তা দায়িত্ব পালনকালে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্)জনাব মোঃ রইছ উদ্দিন; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস; সিএমপি, চট্টগ্রামসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।