তাজা খবর
বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন।

Desk Editor ২৮ দিন আগে | ১২:১৬ PM

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন।

 

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবন-টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পরে চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

 

নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালুর ফলে নিউরোসায়েন্স সংক্রান্ত জটিল রোগের চিকিৎসাসেবায় হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

#PM #TariqueRahman #BNP

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ