তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মা-দকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Liton mahmud ৭ দিন আগে | ০৮:৪৬ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে মা-দকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে টংগীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে “মা-দককে না বলি, সুস্থ-সবল সমাজ গড়ি” প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

সভায় বক্তারা বলেন, মা-দক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এর ভয়াবহ প্রভাব পুরো সমাজে পড়ছে। তাই মা-দক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মা-দকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, মা-দকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি জুয়া, কিশোর অপরাধ, নারী ও শি-শু নির্-যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, টংগীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল), টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ