তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ মা-দক কারবারি গ্রেপ্তার

Liton mahmud 1 minute আগে | ১০:৫৩ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের নৈদিঘীরপাথর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ মো. আলামিন শিকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নৈদিঘীরপাথর এলাকায় শাহজাহান ভান্ডারি মাজারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় ১০০ পিস ইয়-াবাসহ আলামিন শিকদারকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ