মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে মুন্সীগঞ্জের হাটিলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা ২০২৬-এর প্রতিমা বিসর্জন।
বুধবার (২১ অক্টোবর) ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু।
এ সময় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে পড়ে।
শারদীয় দুর্গোৎসবের শেষ পর্ব প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে হাটিলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাট এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।