তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ৪ কেজি গা-ঁজাসহ যুবক গ্রেপ্তার

Liton mahmud 1 hour আগে | ০৮:১৪ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ শহরের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গা-ঁজাসহ রিয়াদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন পুরাতন সরকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় ওসি (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযানকালে হাতেম দেওয়ানের ছেলে রিয়াদ হোসেনের অটোরিকশার গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে দুই দেয়ালের মাঝের একটি স্থান থেকে ৪ কেজি গা-ঁজা উদ্ধার করা হয়। এ সময় রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াদ হোসেন মুন্সীগঞ্জের পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আহ্বান:
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ