জাদুকাটা ও শান্তিপুর নদীতে অবৈধ ব-ালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
৫০ হাজার টাকা জরিমানা, একজনের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা ও শান্তিপুর নদীতে অবৈধভাবে ব-ালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৪ অক্টোবর) জাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত গ্রামবাসীদের অবৈধভাবে ব-ালু উত্তোলনের বিষয়ে সতর্ক করা হয় এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে শান্তিপুর নদীর পাড় কেটে অবৈধভাবে ব-ালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে নদীর উত্তর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ব-ালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে লাল মিয়া (৫৪)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং হোসেন আলী (২২)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ ব-ালু উত্তোলনের বিরুদ্ধে তাহিরপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।