তাজা খবর
বিজ্ঞাপন

“যাদুকাটা নদীর তীর কেটে ব-ালু উত্তোলন, দুইজনের ৬০ দিনের কারাদণ্ড”

Desk Editor ৫ দিন আগে | ০৪:১২ PM

“যাদুকাটা নদীর তীর কেটে ব-ালু উত্তোলন, দুইজনের ৬০ দিনের কারাদণ্ড”

 

 

মেরাজ বিন আশকর:

বিজ্ঞাপন

তাহিরপুর। সুনামগঞ্জ

 

 

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে ব-ালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার লাউড়েরগড় সংলগ্ন যাদুকাটা নদীর তীরে অভিযান চালিয়ে ব-ালু উত্তোলনরত অবস্থায় মো. বাশির (৩৭) ও মো. মোসাদ্দের (৪২)-কে আটক করা হয়। পরে ব-ালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

 

অভিযানে তাহিরপুর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।

 

বিজ্ঞাপন

যাদুকাটা নদীর তীর রক্ষা এবং অবৈধ ব-ালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ