রাঙামাটির লংগদু এলাকায় অগ্নিকাণ্ড রোধে সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ
ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (সোমবার): আজ সকালে রাঙামাটির লংগদু উপজেলার গন্তাচড়া এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে গৃহস্থালি সামগ্রী প্রস্তুতকারী একটি কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের প্রা-ণহানি এড়ানো সম্ভব হয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সংকট ও জরুরি পরিস্থিতিতে জনগণের জীবন রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।