তাজা খবর
বিজ্ঞাপন

লৌহজংয়ে ডিবির অভিযানে ইয়-াবাসহ ৩ জন গ্রেপ্তার

Liton mahmud ৩৪ দিন আগে | ১১:০৪ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়-াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে লৌহজং থানাধীন বেজগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মা-দকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযান চালায়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বেজগাঁও সাকিনে তানজিল বাবুর্চির বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় ১৫০ পিস ইয়-াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—শরীয়তপুরের পালং থানার তুলাতলা এলাকার আবু বক্করের ছেলে নিরব হোসেন (১৯), বর্তমানে লৌহজংয়ের বেজগাঁও হাজী বাড়ির ভাড়াটিয়া; লৌহজংয়ের মালিরঅংক বাজার এলাকার শাহজালালের ছেলে শিহাব (২৪) এবং বেজগাঁও এলাকার মৃত শফিজ উদ্দিন বেপারীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মা-দকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ