তাজা খবর
বিজ্ঞাপন

শাল্লার অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন নাছির উদ্দিন চৌধুরী এমপি

Desk Editor ২০ দিন আগে | ০৮:৫৩ PM

শাল্লার অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন নাছির উদ্দিন চৌধুরী এমপি

 

শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কান্দিগাঁও গ্রামের হাওরে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামবাসীর উদ্যােগে ও হযরত ফয়তাব আলী শাহ্ (রহ:) ভক্ত সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

বিজ্ঞাপন

 

কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়-ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়-বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গানের সুরে, মাঝিদের গান, করতালি ও বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে পুরো হাওর। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লম্বা লম্বা নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন মাঝিরা। নৌকা বাইচকে ঘিরে কান্দিগাঁও হাওরে সৃষ্টি হয় আনন্দঘন এক পরিবেশ। প্রতিযোগিতায় ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা, নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা ও গোয়ানী গ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌকা অংশগ্রহণ করে।

 

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা। দ্বিতীয় স্থান অধিকার করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।

 

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুহেল আহমদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ সর্বস্তরের স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার একটি ঘোড়া তুলে দেন প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী। ২য় ও ৩য় পুরষ্কার ছিল দু’টি খাসি। নৌকা বাইচ দেখতে হাওরের চারপাশে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ