তাজা খবর
বিজ্ঞাপন

শাহরিক চৌধুরী মানিকের ২য় শাহাদাতবার্ষিকীতে ২নং ওয়ার্ডের শ্রদ্ধাঞ্জলি

Liton mahmud ১ দিন আগে | ০১:৪০ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শহীদ হওয়া মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহরিক চৌধুরী মানিকের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মিরকাদিম পৌরসভার ২নং ওয়ার্ডের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (৪ আগস্ট) দেওয়া এক শ্রদ্ধাবার্তায় ২নং ওয়ার্ডের পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শাহরিক চৌধুরী মানিকের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহস, আদর্শ ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এ সময় শহীদ শাহরিক চৌধুরী মানিকের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ