তাজা খবর
বিজ্ঞাপন

শিক্ষার মানোন্নয়নে জেলা শিক্ষা কর্মকর্তার দিকনির্দেশনা

Md. Mohashin Hossain Chandpur ৪৫ দিন আগে | ০৬:৫৮ PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) অভিভাবক সমাবেশ ও বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের শিক্ষকভিত্তিক দায়িত্ব বণ্টন করে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা আয়োজনের নির্দেশনা দেন।

এ ছাড়া শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশের আয়োজন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি শিক্ষার্থীদের বাকপটু ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে ডিবেট ক্লাব সক্রিয় করার, বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন, লাইব্রেরি সচল রাখা এবং বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এ সময় ব-াল্যবিবাহ, মা-দক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত কাউন্সেলিং, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ