তাজা খবর
বিজ্ঞাপন

কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি: নিসচার বিশেষ সম্মাননা পেল মুন্সীগঞ্জ জেলা কমিটি

Liton mahmud 1 hour আগে | ০৮:২১ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও নিরাপদ সড়ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা কমিটি।

দেশের ১৩০টি জেলা ও উপজেলা কমিটির কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে মুন্সীগঞ্জসহ ১০টি জেলা কমিটিকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাইয়ের ১১তম মহাসমাবেশের দ্বিতীয় পর্বে মুন্সীগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম জয়, মহাসচিব লিটন এরশাদ, মহিলা বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এর আগে মহাসমাবেশের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, সংগঠনের নেতাকর্মী এবং নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থকেরা অংশ নেন।

মুন্সীগঞ্জ জেলা কমিটির পক্ষে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রাজ মল্লিক, অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, প্রকাশনা সম্পাদক মাহবুব আলম জয়, যুববিষয়ক সম্পাদক লিটন লেখ, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য নাজমুল হাসান ও মো. অনিক শেখসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নিসচা মুন্সীগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, এই সম্মাননা তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমানো, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ