তাজা খবর
বিজ্ঞাপন

শুধু আলোচনা নয়, বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতে বাকৃবিতে ছাত্রদলের মতবিনিময় সভা

Desk Editor ২৩ দিন আগে | ০২:৩৫ AM

বাকৃবি প্রতিনিধি,

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের মা-দক, চুরি, ডেঙ্গু ও অন্যান্য শিক্ষার্থী-কেন্দ্রিক সমস্যা ও এর সমাধান নিয়ে সেমিনার ও মত বিনিময় সভা আয়োজন করেছে বাকৃবি শাখা ছাত্রদল। ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ, সুস্থ ও স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতে ও একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে তাদের এ বিশেষ আয়োজন।

 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাকৃবির ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বাকৃবি ছাত্রদলের আহবায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ. এম. শোয়াইব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাফরউল্ল্যাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহিদুল ইসলাম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রোক্টর অধ্যাপক ড. আবদুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা অন্তর্গত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গণ্যমান্য ব্যক্তির বর্গ ও ক্যাম্পাসের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

 

এ সময় বাকৃবি ছাত্রদলের আহবায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমানের বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের জ্ঞান, গবেষণা, মানবিকতা ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই এই ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ, সুস্থ ও স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আজকের এই মতবিনিময় সভা আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী কেন্দ্রিক সমস্যাগুলো নিয়ে শুধু আলোচনা করা নয়, বরং বাস্তবসম্মত ও কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা।

 

বিজ্ঞাপন

মা-দকের ভয়াবহতা সম্পর্কে বলেন, মা-দক একটি শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো শিক্ষাঙ্গনের জন্য একটি সামাজিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। মা-দক প্রবেশের পথ বন্ধ, নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর সমাধান উল্লেখ্য করে বলেন, ডেঙ্গু প্রতিরোধেও আমাদের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করা, জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় মশকনিধন কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালানো দরকার।

বিজ্ঞাপন

 

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, মা-দকের এই ভয়াবহ ছোবলের বিপরীতে প্রশাসনিক যেকোনো ব্যবস্থা অনেকটা নিরুপায়। কেনোনা দোষীরা শাস্তিপ্রাপ্ত হচ্ছেন না যথাযথ ভাবে হলেও তারা আবার ঘুরেফিরে একই কার্যক্রমে লিপ্ত হচ্ছে। তাই ছাত্রদলের এই ধরনের সামাজিক এবং সচেতনতামূলক কর্মকাণ্ড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি তাদের এই কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বিশেষ করে মা-দক প্রবেশের সব পথ বন্ধ করে দিতে হবে। পাশাপাশি যারা মা-দকের সাথে জড়িত হয়ে পড়েছে তাদেরকে যথাযথ পরামর্শদানের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ