তাজা খবর
বিজ্ঞাপন

শোকবার্তা

Nayem Hasan Nirob Sirajganj 1 hour আগে | ০৬:৫৯ PM

শোকবার্তা

অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮ তম ব্যাচের কর্মকর্তা মিজ্ ফেরদৌসি শাহরিয়ার, অতিরিক্ত পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, আজ ২৯ জুলাই ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত-্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

তিনি ২৫ জানুয়ারি ১৯৯৯ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং পরোপকারী মানুষ ছিলেন। মৃত-্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত মিজ্ ফেরদৌসি শাহরিয়ারের মৃত-্যুতে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ