তাজা খবর
বিজ্ঞাপন

শ্রীনগরে গণপিটুনিতে শাহাদাত হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

Liton mahmud ১৪ দিন আগে | ১১:২৬ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বহুল আলোচিত গণপিটুনিতে শাহাদাত হোসেন (২৭) হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে শ্রীনগর থানার মত্তগ্রাম আটিপাড়া এলাকা থেকে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফিরোজ পাঠান সিরু (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি মত্তগ্রাম পাঠানবাড়ী এলাকার মৃত কুরবান পাঠানের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীনগর থানার হত্যা মামলা নং-২৮(০৬)২০২৬-এর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভোরে মত্তগ্রাম আটিপাড়া মেম্বারবাড়ী জামে মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের কাপড়চোপড় ও মোবাইল ফোন চুরির সন্দেহে শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে ৬০ থেকে ৭০ জনের একটি দল তাকে মারধর করে এবং একপর্যায়ে তার হাত-পা ও গলায় রশি বেঁধে টানাহেঁচড়া করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ শাহাদাতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ