তাজা খবর
বিজ্ঞাপন

শ্রীনগরে বিশেষ অভিযানে হত-্যাচেষ্টা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা

Liton mahmud ২ দিন আগে | ১০:২৩ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে হত-্যাচেষ্টা মামলার ২ আসামি, ওয়ারেন্টভুক্ত ২ আসামি এবং চোরাইকৃত একটি অটোরিকশাসহ দুর্ধর্ষ চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ২ আগস্ট বিকেল থেকে ৩ আগস্ট ভোর পর্যন্ত শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

এ সময় ফেরিঘাট এলাকা থেকে চোরাইকৃত একটি অটোরিকশা উদ্ধারসহ রিয়াজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ুন কবির ও ফারুক হোসেন, হত-্যাচেষ্টা মামলার আসামি মোরশেদ আলম ও আল-আমিন শেখ এবং তদন্তে প্রাপ্ত ভবঘুরে চোর হৃদয় বেপারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ