ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি, মোঃ বাবুল মিয়া:
শেরপুরের শ্রীবদী সীমান্তে চোরা-চালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব প্রসাধনীর বাজারমূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) আওতাধীন শেরপুর জেলার শ্রীবদী উপজেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী রাবার বাগান এলাকা দিয়ে একদল চোরাকারবারি অভিনব কৌশলে অবৈধ ভারতীয় কসমেটিকস পা-চারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিজিবির একটি চৌকস টহল দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরা-চালানিরা চম্পট দিলে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী আটক করা হয়।
অভিযান শেষে জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ (চার লাখ ঊনষাট হাজার দুইশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তে মা-দক ও চোরা-চালানি মালামাল পা-চার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।