তাজা খবর
বিজ্ঞাপন

সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় পাঁচ তরুণ নেতা

Desk Editor ২৬ দিন আগে | ০৮:২৫ PM

সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় পাঁচ তরুণ নেতা

 

 

সাঘাটা উপজেলা প্রতিনিধি :

বিজ্ঞাপন

 

গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করা বেশ কয়েকজন তরুণ নেতার নাম সামনে এসেছে।

 

বিজ্ঞাপন

 

আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু, ঘুড়িদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিক, ঘুড়িদহ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জিয়াম আহম্মেদ, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়াল কবির স্বপ্ন এবং জুমারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল হাসান।

 

বিজ্ঞাপন

 

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা ছাত্রদলের নেতৃত্বকে আরও সক্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যোগ্য, ত্যাগী ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের নিয়ে আলোচনা চলছে। ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণকে সম্ভাব্য নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

 

বিজ্ঞাপন

 

সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রমে যুক্ত রয়েছেন। অন্যদিকে ঘুড়িদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিক ও সহ-সভাপতি জিয়াম আহম্মেদও স্থানীয় নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।

 

বিজ্ঞাপন

 

এছাড়া বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়াল কবির স্বপ্ন এবং জুমারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল হাসানের নামও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।

 

বিজ্ঞাপন

 

তবে এসব নেতার কেউই আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন বা দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। শেষ পর্যন্ত দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট নেতৃত্বের অনুমোদনের ভিত্তিতেই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পাচ্ছেন, তা নির্ধারিত হবে।

 

বিজ্ঞাপন

 

 

এদিকে উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা, ত্যাগ ও মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা বিবেচনা করে নেতৃত্ব নির্বাচন করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ