সাভার-আশুলিয়ায় পৃথক অভিযান, ১৩০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার ৫।
মোঃরফিকুল ইসলাম জিলু সাভার ঢাকা।
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে সাভারের বক্তারপুর এবং আশুলিয়ার নিরিবিলি এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে হিরাতুন ওরফে ইনাতুন (৪৭)কে ৩০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়-াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
এরপর রাত ৮টা ৫০ মিনিটে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জাবেদ হোসেন (৪৫), মো. রবিন (৪১), মো. শামীম হোসেন ওরফে সুন্দরী শামীম (৩৬) এবং মো. ওবায়দুল রহমান (৪৪)। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার শামীম হোসেন ওরফে সুন্দরী শামীমের বিরুদ্ধে মা-দকসংক্রান্ত তিন-টিসহ মোট চারটি মামলা রয়েছে। আর ওবায়দুল রহমানের বিরুদ্ধে মা-দক ও দস্যুতার ঘটনায় দুটি মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর বিশেষ অভিযান পরিচালনা করে। ডিবি উত্তর-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই আরিফুল ইসলাম ও এসআই শেখ মাসুদ আল মামুনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।