নাঈম হাসান নিরব :
সিরাজগঞ্জের কামারখন্দে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
গত শনিবার (৮ আগস্ট) সকালে কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সহযোগিতায় কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠন-টির উপজেলা শাখার সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৫’শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়।