তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকের খুরমা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Desk Editor ৩৮ দিন আগে | ১০:১০ PM

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থীর অভিভাবক অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ছাতক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত অতিথি ও অভিভাবকদের মতামত গ্রহণের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল অভিভাবক, অতিথি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ মাছরুর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ