নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) ডিআই-১ মো. আবু বকর সিদ্দিকের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
পাশাপাশি তাঁকে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর অবসর-পরবর্তী ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেনসহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।