তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ডিএনসির পৃথক অভিযান, ২৪৫ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার ৩

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৩৬ পিস ইয়-াবা ট্যাবলেট, মা-দক বিক্রির নগদ ৩ লাখ ৬৩ হাজার টাকাসহ জব্দ করেছে জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও একজন পালিয়ে গেছেন।

সোমবার (২ নভেম্বর ) রাতে ডিএনসি সিরাজগঞ্জ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, প্রথম অভিযান-টি সন্ধ্যা ৭টার সময় বেলকুচি থানার চরচালা গ্রামে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মো. সজিব আহমেদের (২৫) দ্বিতল ভবনের একটি কক্ষে তল্ল-াশি চালিয়ে ৯১ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সজিব আহমেদকে গ্রেপ্তার করা হয়। তবে মো. আরিফুল ইসলাম (২৯) নামে আরেক অভিযুক্ত পালিয়েছে।

বিজ্ঞাপন

 

অন্যদিকে, একই দিন

রাত ১১টার সময় উল্লাপাড়া থানার এনায়েতপুর আদর্শগ্রাম এলাকায় পরিচালিত হয়। এ সময় মো. ওমর ফারুকের (৩৬) বসতঘর তল্ল-াশি করে দুটি প্যাকেটে রাখা ২৪৫ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মা-দক বিক্রির নগদ ৩ লাখ ৬৩ হাজার টাকা ও একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় উল্লাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. ওমর ফারুক (৩৬) এবং কক্সবাজারের উত্তর ডিককুল এলাকার মৃত হাজী ইসহাকের ছেলে মো. সালমালকে (৩২) গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মা-দকের বিরুদ্ধে জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ