তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

Nayem Hasan Nirob Sirajganj 2 hours আগে | ১০:০৬ PM

সিরাজগঞ্জে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

​সিরাজগঞ্জে অনিয়ম ও সেবার মান নিয়ে অসন্তোষের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
​মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযান সূত্রে জানা যায়, পরিদর্শনকালে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমে নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবা জেনারেল হাসপাতাল-কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

 


​এছাড়া, প্রাইম হসপিটাল কমপ্লেক্স-এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠান-টিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা এবং নিয়মের ব্যত্যয় ঘটায় সংশ্লিষ্ট একজন চিকিৎসককে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী আরও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সাধারণ জনগণের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ