তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজদিখানে বসতঘরে আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

Liton mahmud ১ দিন আগে | ১১:১১ AM

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও ঘরটির প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার দক্ষিণ তাজপুর গ্রামে আনোয়ার হোসেন, পিতা আওয়াল হাওলাদারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৩০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ারের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়। পরে ৪টা ১৮ মিনিটে ইউনিট দুটি স্টেশনে ফিরে যায়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ