তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজদিখানে ২০০ পিস ইয়-াবাসহ মা-দক কারবারি গ্রেপ্তার

Liton mahmud ৫ দিন আগে | ১১:৩৯ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়-াবাসহ এক মা-দক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাস মহল ব-ালুচর এলাকার মাদীনাতুল কওমী মাদ্রাসার সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান চালান। এ সময় মোঃ সৈয়দ জামাল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ২০০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজদিখান উপজেলার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার সৈয়দ আক্তার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মা-দকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ