মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (HIES) ২০২৬-২৭’-এর রিফ্রেশার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলার ঢালীস আম্বার রিসোর্টে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘বাংলাদেশ পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিক্স (বিপিএলএস)’ প্রকল্পের আয়োজনে এবং ‘SCEM’ প্রকল্পের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শামীমুল হক এবং SCEM প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ) জনাব মোহাম্মদ ফজলে আজিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সঠিক আর্থসামাজিক অবস্থা, পরিবারের আয়-ব্যয়, দারিদ্র্য এবং জীবনযাত্রার মান সম্পর্কিত নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য সংগ্রহে HIES-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই রিফ্রেশার প্রশিক্ষণের মাধ্যমে জরিপ কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠকর্মীদের দক্ষতা ও কাজের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।