তাজা খবর
বিজ্ঞাপন

সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া, টাকা আদায়ের বিষয়ে সতর্ক করলেন সমিতির নেতারা।

Desk Editor ১৭ দিন আগে | ১০:৪২ AM

সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া, টাকা আদায়ের বিষয়ে সতর্ক করলেন সমিতির নেতারা।

 

 

সেলিম মাহবুব, ছাতক:

 

বিজ্ঞাপন

 

সুনামগঞ্জের ছাতকের সোনাই নদী কাস্টমস পোর্ট দ্রুত চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সোনাই নদী চুনাপাথর আমদানিকারক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। দীর্ঘদিনের শ্রম, প্রচেষ্টা ও অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত এলসি পোর্টটি চালুর পথে এগোচ্ছে বলে জানান তারা।

 

বিজ্ঞাপন

তবে পোর্ট চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি অসাধুচক্র সমিতির নাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও সমিতির সদস্যদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

সমিতির নেতৃবৃন্দ জানান, পোর্টের কার্যক্রম কিংবা সমিতির নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে সমিতির দায়িত্বশীল ব্যক্তি অথবা সংশ্লিষ্ট সদস্যদের জানাতে হবে। একই সঙ্গে প্রতারণা ও অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তারা।

বিজ্ঞাপন

 

সোনাই নদী চুনাপাথর আমদানিকারক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুতই পোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কিন্তু একটি প্রতারক চক্র সমিতির নাম ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করছে। কেউ তাদের কথায় বিভ্রান্ত হবেন না। এ ধরনের টাকা আদায়ের ঘটনা নজরে এলে প্রশাসন ও সমিতিকে জানানোর অনুরোধ করছি।

 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পোর্ট চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অবৈধ লেনদেন বা প্রতারণার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সমিতির পক্ষ থেকে পোর্ট সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক ও এলাকাবাসীকে কোনো ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে এবং যাচাই ছাড়া কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ