মোঃ বাবুল মিয়া, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:
ময়মনসিংহে স্বামী শফিকুল ইসলাম সপুকে ঘুমের ওষুধ খাইয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত-্যার দায়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় দেন। অপরদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি দ্বীন ইসলামকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১০ জুন প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ রক্ষা করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই দিন সন্ধ্যায় কৌশলে সপুকে ঘুমের ওষুধ খাইয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত-্যা করেন আফরোজা। পরবর্তীতে মর-দেহ গ-ুম করতে স্থানীয় একটি পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। ঘটনার তিন দিন পর পুলিশ অর্ধগলিত মর-দেহ উদ্ধার করলে নি-হতের মা নুরুন্নাহার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. আকরাম হোসেন জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণাদি পর্যালোচনা করে এবং আসামি নারী ও সন্তানের মা—এ সার্বিক দিক বিবেচনায় এনে আদালত এই রায় প্রদান করেন। তবে আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি আফরোজার সর্বোচ্চ শাস্তি মৃত-্যুদণ্ড দাবি করেছেন মামলার বাদী ও নি-হতের মা নুরুন্নাহার।