হারাগাছে রাজমিস্ত্রি আবু সিদ্দিক হত-্যা: ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার
রংপুরের হারাগাছে রাজমিস্ত্রি আবু সিদ্দিক হত-্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে পিবিআই কর্তৃক ০২ আসামি গ্রেফতার; হত-্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও নি-হতের ব্যাবহৃত মোবাইল ফোনেরমেমোরি কার্ড-টাকা উদ্ধার; আদালতে ০২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রংপুর জেলার হারাগাছ থানাধীন চর চতুরা কলমদারপাড়া হতে মিলনবাজারগামী কাঁচা রাস্তার ধানক্ষেতের পশ্চিম পাশে গত ২৩/০৮/২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০৯.৩৩ ঘটিকায় রাজমিস্ত্রি মোঃ আবু বক্কর সিদ্দিক @ আবু সিদ্দিক (নি-হত) এর রক-্তাক্ত মর-দেহ পড়ে থাকতে দেখা যায়। নি-হতের মুখমণ্ডল, মাথা ও ঘাড়ে গভীর ক্ষত জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নি-হতের ভাই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হারাগাছ থানার মামলা নং-১৮, তারিখ-২৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ; ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। পিবিআই রংপুর স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) নুরে আলম সিদ্দিক মামলাটি তদন্ত করছেন।
পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা গত ২৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নিজ বসতবাড়ি থেকে মোঃ সাজুল মিয়া @ সাজু (২৮) ও মোঃ হাফিজুল ইসলাম (২০)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নি-হত আবু সিদ্দিকের ব্যবহৃত মোবাইলের মেমোরি কার্ড ও টাকা উদ্ধার করা হয়। উভয় আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পিবিআই এর তদন্তে জানা যায়, নি-হত আবু সিদ্দিক ও গ্রেফতারকৃত আসামি সাজু পূর্বপরিচিত এবং পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। সাজুর স্ত্রী মুন্নী বেগমের সঙ্গে নি-হত আবু সিদ্দিকের পরকীয়া সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে সাজুর সঙ্গে নি-হতের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সাজু ও হাফিজুল আবু সিদ্দিককে হত-্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সাজু ও হাফিজুল ঘটনাস্থলের পাশে একটি চাইনিজ কুড়াল রেখে আসে। পরে রাত আনুমানিক ০৮.৫৫ ঘটিকায় সাজু ফোন করে কৌশলে আবু সিদ্দিককে ঘটনাস্থলে ডেকে নেয়। সেখানে সাজু চাইনিজ কুড়াল দিয়ে আবু সিদ্দিকের মুখমণ্ডল ও কাঁধে উপর্যুপরি আঘাত করে মৃত-্যু নিশ্চিত করে। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে কেয়ারের পুকুরপাড়ে হত-্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়ালটি ফেলে রেখে যায়। পরবর্তীতে পিবিআই উক্ত কুড়ালটি উদ্ধার করে।
হত-্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।