তাজা খবর
বিজ্ঞাপন

হোটেল থেকে টিভি-আয়না চুরি, ভুয়া বিজিবি গ্রেফতার

Desk Editor ২১ দিন আগে | ০৩:৫৮ PM

হোটেল থেকে টিভি-আয়না চুরি, ভুয়া বিজিবি গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক পরা অবস্থায় আবাসিক হোটেল থেকে মালামাল চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামের এক ভুয়া বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।

বিজ্ঞাপন

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেল এর ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন রুনেল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়।

রুম পরীক্ষা করে দেখা যায়, রুমের ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস (মিরর) বেসিন শেলফ ও তোয়ালে নিখোঁজ।

বিজ্ঞাপন

 

 

​পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ জাউয়াবাজার এলাকা থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

 

এ সময় তার কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিজিবির ভুয়া পরিচয়ে চুরির বিষয়টি স্বীকার করেছে।।

 

বিজ্ঞাপন

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )
আমিনুল ইসলাম জানান, আসামি বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরির ঘটনাটি ঘটিয়েছে।

 

খবর পেয়ে আমরা চোরাই মালামাল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করেছি। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হইছে এবং আসামিকে আজকে বিজ্ঞ আদালতের।মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ