৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে জুলাই চেতনার নানা আয়োজন, তাহিরপুরে ১১ দলের উদ্যোগে উদযাপন
মেরাজ বিন আশকর:
সিলেট, সুনামগঞ্জ, তাহিরপুর প্রতিনিধি
৫ আগস্ট উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও জনসম্পৃক্ত আয়োজনের মধ্য দিয়ে জুলাইয়ের চেতনা উদযাপন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১১ দলের জোটের উদ্যোগে জুলাই-আগস্টের চেতনা স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা এবং মিলনমেলার আয়োজন করা হয়। এতে ১১ দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা জুলাই-আগস্টের গণ-আন্দোলনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।