তাজা খবর
বিজ্ঞাপন

৫ বছর ধরে কর্মরত ছাতকে ৪০ জন শ্রমিক-কে কারখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ

Desk Editor ৩২ দিন আগে | ১২:১৯ PM

৫ বছর ধরে কর্মরত
ছাতকে ৪০ জন শ্রমিক-কে
কারখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে নিটল-নিলয় কার্টিজ মিলের বাংলা পাল্প ইউনিটে কর্মরত প্রায় ৪০ জন কর্মচারীকে বিনা নোটিশে কারখানা থেকে বের করে দেয়া হয়েছে। সোমবার ১০ আগষ্ট শ্রমিকরা কারখানায় কাজ করতে গেলে তাদের কারখানায় ঢুকতে দেয়া হয়নি। কারখানার গেট থেকে শ্রমিকরা ফিরে এসেছেন।

এদিকে কয়েকজন শ্রমিক জানিয়েছেন,রবিবার তাদের ২/৩ জন শ্রমিককে জানোনা হয়েছে আগামীকাল থেকে তাদের ডিউটি নেই। শ্রমিকরা জানান, একটি প্রভাবশালী মহলের ইন্দনে কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে এ ধরণের অমানবিক আচরণ করেছে। তাদের পরিবর্তে প্রভাবশালী মহলের লোক কারখানায় নেয়ার পায়তারা চলছে।

কারখানার শ্রমিক বাগবাড়ি মহল্লার কামাল উদ্দিন, কুমনা মহল্লার কানু দাস, বাবুল দাস, দীপক দাস, রনেন্দ্র দাস, বাঁশখালা মহল্লার তাহের মিয়া, রাসেল আহমদ, লেবারপাড়ার কফিল উদ্দিন, নোয়ারাই মহল্লার তাপস দাস, ভাজনা মহল মহল্লার আব্দুল কাইয়ুম জানিয়েছেন, দীর্ঘ ৫- ৬ বছর ধরে তারা ওই কারখানায় কাজ করছেন।

বিজ্ঞাপন

অনেকেই আরো বেশি দিন ধরে কাজ করেন। কিন্তু কোন নোটিশ না দিয়ে বা কথা না বলেই তাদেরকে চাকুরী থেকে বের করে দেয়া হচ্ছে।

এই লোকজনের একমাত্র উপায়স্থল হচ্ছে এই চাকুরী। তাদের কোন অপরাধ নেই অথচ তাদেরকে চাকুরী থেকে বের করে দেয়া হচ্ছে। চাকুরী হারালে তারা এখন নিঃস্ব হয়ে পড়বে।

পরিবার- পরিজন নিয়ে অনাহারে থাকতে হবে। ৪০ জন শ্রমিক কারখানা থেকে একযোগে বের করে দেয়া একটি নজির বিহীন ঘটনা।

বিজ্ঞাপন

এব্যাপারে ডিজিএম আমিনুল ইসলাম (০১৯১৯০৯৬৪৩১) নাম্বারে অনেকবার টাই করা হয়। ডিজিএম’র সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।##

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ