তাহিরপুরে ৪৪ কেজি গাঁ’জা’সহ মা’দক সিন্ডিকেটের সদস্য গ্রেফতার।
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গা-ঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মা-দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। তিনি উপজেলার গা-ঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গা-ঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইসলাম উদ্দিনসহ ৫-৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত ৪-৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গা-ঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটককৃত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।