তাজা খবর
বিজ্ঞাপন

লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Liton mahmud ১২ দিন আগে | ০১:২২ AM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

 

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) লোকমান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালীমান্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

বিজ্ঞাপন

অভিযানে মো. হাজী আলী (২৬), পিতা- মো. মোস্তাকিম মাল, সাং- খড়িয়া গুচ্ছগ্রাম, থানা- পদ্মাসেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ