নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে সরকারি জি.আর. (চাউল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ এবং লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাগর হোসেন বেপারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
এ সময় থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ করা হয়। বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের মানবিক সহায়তা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।