জুলাই শহীদ দিবস-২০২৬ : শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
দিবসটি উপলক্ষে দেশের সকল জেলা ও ইউনিটে একযোগে জেলা সদরে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা অংশগ্রহণ করেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মনে করে, জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন জাতীয় ইতিহাস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের কল্যাণে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, নির্বাচনসহ বিভিন্ন জাতীয় কর্মসূচিতে নিরাপত্তা প্রদান এবং দুর্যোগকালীন উদ্ধার ও মানবিক সহায়তামূলক কার্যক্রমে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ ও জনগণের কল্যাণে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

জুলাইয়ের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
#ansarvdp #dgansar #আনসার #দিবস #ভিডিপি
