তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে দিনে-দুপুরে ব্যাটারিচালিত ভ্যান চুরি, সিসিটিভি ফুটেজ প্রকাশ

Liton mahmud ৫৬ দিন আগে | ১২:৫২ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

 

মুন্সিগঞ্জ সদর উপজেলার চুরাইন এলাকায় দিনের আলোতেই একটি চুরির ঘটনা ঘটেছে। একটি ডেকোরেটর দোকানের সামনে থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান চুরির পুরো দৃশ্যটি ধরা পড়েছে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায়।

 

বিজ্ঞাপন

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় রাস্তাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। অভিযুক্ত ব্যক্তি প্রথমে চারপাশে তাকিয়ে লোকজনের উপস্থিতি পর্যবেক্ষণ করে নেয়। পরিস্থিতি অনুকূলে দেখে সে ডেকোরেটর দোকানের সামনে রাখা ব্যাটারিচালিত ভ্যানটির কাছে যায় এবং মুহূর্তের মধ্যেই সেটি চালিয়ে চম্পট দেয়।

এই চুরির ঘটনায় ভুক্তভোগী ডেকোরেটর ব্যবসায়ী মোশাররফ হোসেন ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তির চেহারা এবং গতিবিধি স্পষ্টভাবে দেখা গেলেও, পুলিশ এখনও তাকে সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ