তাজা খবর
বিজ্ঞাপন

শহীদদের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা নেতৃবৃন্দ

Liton mahmud ৯ দিন আগে | ০৮:৩৩ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সংগঠনের জেলা সভাপতি শাহারিয়ার অনিকের নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ সজল মোল্লা (৩১), শহীদ রিয়াজুল ফরাজী (৩৮) এবং শহীদ নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২)-এর কবর জিয়ারত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে তারা নিহত হন। কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম জান্নাতুল, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন এবং তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক এমডি জুবায়ের খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ