তাজা খবর
বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জে বসতবাড়িতে হা-মলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

Nayem Hasan Nirob Sirajganj ৮ দিন আগে | ১০:৩৮ PM

গোবিন্দগঞ্জে বসতবাড়িতে হা-মলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

 

 

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

বিজ্ঞাপন

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পারসোনাইডাঙ্গা (কালির বাজার সংলগ্ন) এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হা-মলা, মা-রধর, ভাঙচুর, লুটপাট ও শ্লীল-তাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রী হরিশ চন্দ গোবিন্দগঞ্জ থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা গেছে, অভিযোগে উল্লেখ করা হয় যে, গত ১৭ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে লাঠি, লোহার রড, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে হা-মলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হা-মলায় হরিশ চন্দের মা শোভী রানী, স্ত্রী শান্তা রানী এবং ছয় বছর বয়সী ছেলে শান্ত বাবু আহত হন। শি-শুটির মাথায় লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা করা হলে আত্মরক্ষার সময় তার ডান হাতের কনুইয়ের উপরে গুরুতর আঘাত লেগে হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে শি-শুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, হা-মলার সময় ভুক্তভোগীর স্ত্রীকে টানা-হেঁচড়া করে শ্লীল-তাহানির পাশাপাশি ঘরের স্টিলের বাক্স ভেঙে প্রায় ১ ভরি স্বর্ণালংকার এবং ৭০ হাজার টাকা নগদ নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ঘরের টিনের বেড়া, দরজা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও এজাহারে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন স্থানীয়ভাবে নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিষয়টি মীমাংসা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ