তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান ও জেলা প্রশাসক

Liton mahmud ৭ দিন আগে | ০৩:৫৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

 

সোমবার (২০ জুলাই) নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য তারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিবিড়ভাবে পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা হিসেবে বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রম তদারকি করেন।

বিজ্ঞাপন

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, মুন্সীগঞ্জ সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম. শামসুল সরকার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জামাল ও সাধারণ সম্পাদক রোমান হোসেন, শিলই ইউনিয়ন বিএনপির নেতা এবং শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদার, মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম ওসমান ভূঁইয়া, প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আলী আজগর পল-াশ বেপারী, শিলই যুবনেতা তানভীর অনিক এবং শিলই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফ আহম্মেদ অপু বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পরিদর্শনের সময় এমপি ও জেলা প্রশাসক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা বিষয়ে খোঁজখবর নেন। তারা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে সার্বক্ষণিক কাজ করছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ