তাজা খবর
বিজ্ঞাপন

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১১তম মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Liton mahmud ৭ দিন আগে | ০৯:১০ PM

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ 

আজ সোমবার বিকেলে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১১তম মহাসমাবেশ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

“পথ যেনো হয় শান্তির মৃত-্যুর নয়” এই শ্লোগানে মুন্সীগঞ্জের রয়েলক্লাবে অনুষ্ঠিত উক্ত আলোচনা ও প্রস্তুতি সভায় নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ এড. জানে আলম প্রিন্স, সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজমল্লিক, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাহান, নির্বাহী সদস্য, মোঃ মাওলাদ হোসেন মোল্লা, মোঃ নজরুল ইসলাম, আবুল কাশেম সোহেল, মোঃ কামাল হোসেন, বাদশা, আল আমিন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ বাদশা মিয়া, শোক প্রস্তাব পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাজমল্লিক।

এ সময় নিরাপদ সড়ক চাই এর ১১তম জাতীয় মহাসম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ হলো-

বিজ্ঞাপন

১/ আহবায়ক- এ্যাড. জানে আলম প্রিন্স
২/ সদস্য সচিব- মোঃ জিয়াউর রহমান
৩/ সদস্য- মোঃ রাজমল্লিক
আজকের প্রস্তুতি সভার সিদ্ধান্তগুলো হলো-
*বাস্তবায়ন কমিটি গঠন
*সম্মেলনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা
* বাস ভাড়া করা, ঢাকা শিল্পকলার উদ্দেশ্যে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি থেকে রওয়ানা করা।
* ম্যাগাজিনের জন্য ৮ জন সদস্য নিশ্চিত করা।
* সবাইকে সকাল ৭.০০টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে থাকা নিশ্চিত করা।
সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ