তাজা খবর
বিজ্ঞাপন

শা-লিসকারীকে হাতুড়ি দিয়ে হত-্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

Liton mahmud ৭ দিন আগে | ০২:৪৭ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক শা-লিসকারীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত-্যাচেষ্টার অভিযোগে সেলিম বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হা-মলায় ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়িও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকার বাসিন্দা আবুল কালাম বেপারী (৫৫)-এর ওপর হা-মলার ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম বেপারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত সেলিম বেপারী দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। প্রায় আট মাস আগে তার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় স্ত্রীকে দায়ী করে তিনি নিয়মিত নির্-যাতন করতেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের উদ্যোগে একাধিকবার শা-লিস অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে শা-লিসকারীদের প্রতিও ক্ষোভ প্রকাশ করতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় শা-লিসকারী ও চাচাতো ভাই আবুল কালাম বেপারীর ওপর হা-মলা চালান বলে পুলিশের দাবি।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পরে মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মুগদা থানার উত্তর মুগদা জান্নাতবাগ এলাকা থেকে অভিযুক্ত সেলিম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জের বণিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে হা-মলায় ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার ও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ