গাড়িতে আটকে ছিলেন ৬ রাশান ও ২ বাংলাদেশী, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার।
ডেস্ক রিপোর্ট:
২১ জুলাই ২০২৬ মঙ্গলবার রাত ৯.১১ ঘটিকায় নাটোর গুরুদাসপুর থানাধীন নয়াবাজার থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় ঢাকা হতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগামী রাশান নাগরিক বহনকারী একটি বাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৩-১৩৩৫) এবং নাটোর হতে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৪-৬৪৯৬)-এর মধ্যে মুখোমুখি সংঘ-র্ষের ঘটনা ঘটে গাড়ির ভেতর লোকজন আটকা পড়ে আছে। কলার দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯- এর কাজে অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষনিকভাবে গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনে এবং বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মোঃ আব্দুল কাদের এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯- ফায়ার ডিসপা-চার ফায়ার ফাইটার মোঃ আলতাফ হোসেন।

সংবাদপ্রাপ্ত হয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস এবং বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্ধাকারীদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকা পড়া ৩ পুরুষ রাশান ও ৩ নারী রাশান মোট ৬ রাশান নাগরিক ও ২ বাংলাদেশীকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থলে ১ জন মৃত-্যুবরণ করেন। ৬ রাশান নাগরিক হলো: ১. রাখমাতুলিন ভাদিম (৪৪), ২. মাকসিমভ (৪৭), ৩. প্রনিন আন্দেই (২২) ৪. লোটা (২৪), ৫. ক্রিভোভোশাইকা নাদেজদা (৩০) ৬. সালনিকোভা ভ্যালেন-টিনা (২৪) এবং ২জন বাংলাদেশী হলো- ১. শহিদুল (৩৫) এবং ২. অনিক (৩৩)। নি-হত বাংলাদেশী হলেন রিমন, বয়স- ১৬ বছর, পিতা- জহুরুল শেখ, ঠিকানা- খোলাবাড়িয়া, হয়বতপুর, নাটোর সদর, নাটোর।