তাজা খবর
বিজ্ঞাপন

দিঘীরপাড়ে পুলিশের বিশেষ অভিযান: ১০ কেজি গা-ঁজাসহ দুই মা-দক কারবারি গ্রেফতার

খবর টিভি ডেস্ক ৫ দিন আগে | ১০:৫৭ AM

দিঘীরপাড়ে পুলিশের বিশেষ অভিযান: ১০ কেজি গা-ঁজাসহ দুই মা-দক কারবারি গ্রেফতার।

তথ্য :

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :

 

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গা-ঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিঘীরপাড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় চলমান মা-দকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এএসআই (নিঃ) সিরাজুল ইসলাম ও এএসআই (নিঃ) আব্দুর রউফের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মোরশেদ আলম (৩৮), পিতা: আমিনউল্লাহ, গ্রাম: বোয়ালিয়া, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর এবং শাহাদাৎ হোসেন (৪১), পিতা: মৃত মফিজ ডাক্তার, গ্রাম: মমনপুর, থানা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর।

 

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১০ কেজি গা-ঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে পরিচালিত হবে।

 

বিজ্ঞাপন

এছাড়া, অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে জেলা পুলিশের কন্ট্রোল রুমের ০১৩২০-০০৯৪২৯৮ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ